আমাদের কথা
আমাদের কথা
সুন্দর, নিরাপদ ও উন্নত পরিবেশে গুণগত শিক্ষাব্যবস্থার স্বপ্ন নিয়েই যাত্রা শুরু হয়েছিল Al Amanah Foundation-এর। একদল নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, চিকিৎসক, অভিজ্ঞ একাডেমিক ব্যক্তিত্ব ও সচেতন পেশাজীবীর আন্তরিক উদ্যোগে গড়ে উঠেছে এই ফাউন্ডেশন। আমাদের বিশ্বাস—শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়; শিক্ষা মানুষকে গড়ে তোলে, চরিত্র নির্মাণ করে, নেতৃত্বের যোগ্যতা সৃষ্টি করে এবং আলোকিত ভবিষ্যতের পথ দেখায়।
সেই স্বপ্নযাত্রার প্রথম অধ্যায় ছিল Al Amanah Academy. আর আজ, আলহামদুলিল্লাহ, সেই অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক— Metrocity Women’s College, Sylhet. ২০১০ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি এখন থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, পরিপূর্ণ আয়োজন ও সুপরিকল্পিত ব্যবস্থাপনায় Al Amanah Foundation-এর তত্ত্বাবধানে নতুনভাবে পথচলা শুরু করতে যাচ্ছে।
আমাদের লক্ষ্য— Metrocity Women’s College, Sylhet-কে সিলেটের মেয়েদের জন্য আস্থা, নিরাপত্তা ও একাডেমিক উৎকর্ষের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা।
আমরা মনে করি, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শুধু পাঠদানই যথেষ্ট নয়; প্রয়োজন নিরাপদ পরিবেশ, নিবিড় যত্ন, আন্তরিক দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাস বিকাশের উপযুক্ত সুযোগ। সেই লক্ষ্য নিয়েই আমাদের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি উদ্যোগ।
Metrocity Women’s College, Sylhet-কে নিয়ে আমাদের অঙ্গীকার—

মেয়েদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস

প্রতিটি শিক্ষার্থীর প্রতি নিবিড় যত্ন ও আন্তরিক পরিচর্যা

যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়

স্মার্ট ক্লাসরুম ও আধুনিক শিক্ষাসামগ্রীর ব্যবহার

নৈতিকতা, শিষ্টাচার ও নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব

মেধাবী শিক্ষার্থীদের জন্য স্পেশাল একাডেমিক সাপোর্ট

দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম

বোর্ড পরীক্ষায় সেরা ফলাফলের লক্ষ্যে নিবিড় প্রস্তুতি।
Al Amanah Academy যেভাবে সিলেটের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, ঠিক তেমনি আন্তরিকতা, সুপরিকল্পিত কার্যক্রম ও মানসম্মত শিক্ষাসেবার সমন্বয়ে Metrocity Women’s College, Sylhet-কেও সিলেটের অন্যতম সেরা কলেজে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ— ইন শা আল্লাহ।